সহিহ মুসলিম অঃ→হজ্জ বাব→মাক্কায় ইহরামবিহীন অবস্থায় প্রবেশ জায়িয হাঃ-৩২০১

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)-এর সূত্র থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাক্কাহ্ বিজয়ের দিন কালো পাগড়ী পরিহিত অবস্থায় মাক্কায় প্রবেশ করেন। (ই.ফা. ৩১৭৬, ই.সে. ৩১৭৩)


সুনান নাসাঈ অঃ→হজ্জের বিধি-বিধানসমূহ বাব→ইহরাম ব্যতীত মক্কায় প্রবেশ হাঃ-২৮৬৯

জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মক্কা বিজয়ের দিন ইহরাম ব্যতীত মক্কায় প্রবেশ করেছিলেন। আর তার মাথায় কালো বর্ণের পাগড়ি ছিল।


সুনান নাসাঈ অঃ→সাজসজ্জা বাব→কালো পাগড়ি ব্যবহার করা হাঃ-৫৩৪৪

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মক্কা বিজয়ের দিন ইহরাম ব্যতীত প্রবেশ করলেন, তখন তাঁর মাথায় কালো পাগড়ি শোভা পাচ্ছিল।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...