সহিহ বুখারী অঃ->ইহ্‌রাম অবস্থায় শিকার ও অনুরূপ কিছুর বদলা বাব->হারাম ও মক্কায় ইহরাম ছাড়া প্রবেশ করা । হাঃ-১৮৪৬

আনাস ইব্‌নু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

মক্কা বিজয়ের বছর আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) লৌহ শিরস্ত্রাণ পরিহিত অবস্থায় (মক্কা) প্রবেশ করেছিলেন। আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) শিরস্ত্রাণটি মাথা হতে খোলার পর এক ব্যক্তি এসে তাঁকে বললেন, ইব্‌নু খাতাল কা’বার গিলাফ ধরে আছে। তিনি বললেনঃ তাকে তোমরা হত্যা কর।


সহিহ বুখারী অঃ->জিহাদ বাব->বন্দী হত্যা ও হাত-পা বেঁধে হত্যা। হাঃ-৩০৪৪

আনাস ইব্‌নু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

মক্কা জয়ের বছর আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাথায় শিরস্ত্রাণ পরা অবস্থায় প্রবেশ করেন। যখন তিনি তা খুলে ফেললেন, এক ব্যক্তি এসে বললো, ইব্‌নু খাতাল্ কা’বার পর্দা ধরে আছে। আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘তাকে কতল কর।’


সহিহ মুসলিম অঃ->প্রশাসন ও নেতৃত্ব বাব->মুসলিম সমাজের ঐক্য বিনষ্টকারী সম্পর্কে হুকুম হাঃ-৪৬৯১

আরফাজা (রাঃ)-এর সূত্র থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে্, তবে তাতে (আরবি) শব্দের স্থলে (আরবি) ব্যবহৃত হয়েছে এবং (আরবি) বা গর্দান মারবে স্থলে (আরবি) তোমরা তাকে হত্যা করবে’ ব্যবহৃত হয়েছে। (ই.ফা. ৪৬৪৪, ই.সে. ৪৬৪৬)


সুনানে আবু দাউদ অঃ->জিহাদ বাব->ইসলামের দা’ওয়াত না দিয়ে যুদ্ধবন্দীকে হত্যা করা হাঃ-২৬৮৫

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

মাক্কাহ বিজয়ের দিন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) লৌহ শিরস্ত্রান পরিহিত অবস্হায় মাক্কাহতে প্রবেশ করেন। তিনি যখন শিরস্ত্রান খুলেন, তখন এক ব্যাক্তি এসে বললো, ইবনু খাতাল কা’বার পর্দার আড়ালে লুকিয়ে আছে। তিনি বলেন: তোমরা তাকে হত্যা করো। আবূ দাউদ (রহঃ) বলেন, ইবনু খাতালের নাম ‘আবদুল্লাহ। আবূ বারযাহ আল-আসলামী (রাঃ) তাকে হত্যা করেন।


জামে' আত-তিরমিজি অঃ->জিহাদ বাব->শিরস্ত্রাণের বর্ণনা হাঃ-১৬৯৩

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মক্কা বিজয়ের দিন লোহার শিরস্ত্রাণ পড়ে মক্কায় প্রবেশ করেন। তাঁকে বলা হল, কাবার পর্দার সাথে ইবনু খাতাল জড়িয়ে আছে। তিনি বললেনঃ তাকে মেরে ফেল। সহীহ্‌, ইবনু মা-জাহ (২৮০৫), নাসা-ঈ


সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->ইহরাম ব্যতীত মক্কায় প্রবেশ হাঃ-২৮৬৭

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন মক্কায় প্রবেশ করেন, তখন তাঁর মাথার শিরস্ত্রাণ ছিল। তখন তাঁকে বলা হলো: ইবন খাতাল কা’বার গিলাফ ধরে আছে। তিনি বললেন: তাকে হত্যা কর।[১]