সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->হাজ্জ ও ‘উমরাহ্ সমাপনান্তে মুহাজিরগণের মাক্কায় অনধিক তিনদিন অবস্থান জায়িয হাঃ-৩১৮৯

‘আলা ইবনুল হাযরামী (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মুহাজিরগণ হাজ্জ সমাপনান্তে মাক্কায় তিনদিন অবস্থান করতে পারবে। (ই.ফা. ৩১৬৪, ই.সে. ৩১৬১)


জামে' আত-তিরমিজি অঃ->হজ্জ বাব->মুহাজিরগণ মিনা হতে ফেরার পর মক্কাতে তিন দিন থাকবে হাঃ-৯৪৯

মারফূভাবে আলী ইবনুল হাযরামী (রাঃ) থেকে বর্নিতঃ

মারফূভাবে আলী ইবনুল হাযরামী (রাঃ) হতে বর্ণিত আছে, মুহাজিরগণ হজ্জের সকল অনুষ্ঠান পালনের পর মক্কাতে তিন দিন থাকতে পারেন। -সহীহ ইবনু মা-জাহ (১০৭৩), বুখারী, মুসলিম।


সুনান নাসাঈ অঃ->সফরে সালাত সংক্ষিপ্ত করা বাব->যতটুকু দূরত্বে সালাত সংক্ষিপ্তভাবে আদায় করা যায় হাঃ-১৪৫৪

আলা ইব্‌ন হাযরামী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, মুহাজির তার হজ্জ কর্ম সম্পাদনের পর তিন দিন অবস্থান করবে।


সুনান নাসাঈ অঃ->সফরে সালাত সংক্ষিপ্ত করা বাব->যতটুকু দূরত্বে সালাত সংক্ষিপ্তভাবে আদায় করা যায় হাঃ-১৪৫৫

আলা ইব্‌ন হাযরামী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, মুহাজির মক্কায় হজ্জ কর্ম সম্পাদনের পর তিন দিন অবস্থান করবে।