সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->হাজীদের মাক্কায় যাত্রাবিরতি দেয়া এবং এখানকার বাড়ী-ঘরের উত্তরাধিকারিত্ব হাঃ-৩১৮৭

উসামাহ্ ইবনু যায়দ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, হে আল্লাহর রসূল! আল্লাহর মর্জি আপনি আগামীকাল কোথায় অবতরণ করবেন? এটা মাক্কাহ্ বিজয়কালের বক্তব্য। তিনি বললেন, ‘আক্বীল কি আমাদের জন্য কোন বাসস্থান অবশিষ্ট রেখেছে? (ই.ফা. ৩১৬২, ই.সে. ৩১৫৯)