জামে' আত-তিরমিজি অঃ->হজ্জ বাব->অতি বৃদ্ধ ও মৃত ব্যক্তির পক্ষে হজ্জ আদায় করা হাঃ-৯২৮

ফাযল ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

খাসআম গোত্রের এক মহিলা বলল, হে আল্লাহর রাসূল! আমার পিতার উপর আল্লাহ নির্ধারিত হজ্জ ফরয হয়েছে, কিন্তু তিনি খুবই বৃদ্ধ হয়ে পড়েছেন। উটের পিঠে বসার সামর্থ্যও তার নেই। তিনি বললেনঃ তার পক্ষে তুমি হজ্জ আদায় কর। -সহীহ, ইবনু মা-জাহ (২৯০৯), বুখারী, মুসলিম।