সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->প্রয়োজনবোধে কুরবানীর পশুর উপর আরোহণ করা জায়িয হাঃ-৩১০৩

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট দিয়ে কুরবানীর উট অথবা কুরবানীর পশু নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি বললেন, পিঠে চড়ে যাও। সে বলল, এটা কুরবানীর উট, কুরবানীর পশু। তিনি বললেন, তাহলেও। (ই.ফা. ৩০৭৮, ই.সে. ৩০৭৫)