সুনানে আবু দাউদ অঃ->কুরবানীর নিয়ম-কানুন বাব->কুরবানীর গরু ও উটে কতজন শরীক হওয়া জায়িয হাঃ-২৮০৯

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা রসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সাথে হুদায়বিয়াতে সাতজনের পক্ষ হতে একটি উট এবং সাতজনের পক্ষ হতে একটি গরু কুরবানী করেছি।


সুনানে ইবনে মাজাহ অঃ->কোরবানি বাব->উট ও গরুতে কতজন শরিক হওয়া যায়? হাঃ-৩১৩২

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা হুদায়বিয়া নামক স্থানে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাথে একটি উট সাতজনের পক্ষ থেকে এবং একটি গরু সাতজনের পক্ষ থেকে কোরবানী করেছি। [৩১৩২]