সহিহ বুখারী অঃ->হজ্জ বাব->মুহাসসাব। হাঃ-১৭৬৬

ইব্‌নু আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, মুহাস্‌সাবে অবতরণ করা হজ্জের- কিছুই নয়। এ তো শুধু একটি মানযিল, যেখানে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) অবতরণ করেছিলেন। (মুসলিম ১৫/৫৯, হাঃ ১৩১২, আহমদ ১৯২৫ ) (আঃপ্রঃ ১৬৪২, ইঃফাঃ ১৬৫০)


সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->ইহরাম অবস্থায় শিঙ্গা লাগানো জায়িয হাঃ-২৭৭৫

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইহরাম অবস্থায় শিঙ্গা লাগিয়ে ছিলেন। (ই.ফা. ২৭৫২, ই.সে. ২৭৫০)


সহিহ মুসলিম অঃ->হিবাত (দান) বাব->উমরার [২১] বর্ণনা হাঃ-৪০৯১

সুলাইমান ইবনু ইয়াসার (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বর্ণিত জাবির (রাঃ)- এর হাদীসের প্রেক্ষিতে তারিক (রহঃ) “সারা জীবনের জন্যে দান” তার ওয়ারিসরা পাবে বলে ফায়সালা দেন। (ই.ফা. ৪০৫৩, ই.সে. ৪০৫২)


জামে' আত-তিরমিজি অঃ->হজ্জ বাব->আবতাহ নামক জায়গায় অবতরণ করা হাঃ-৯২২

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, মুহাসসাব নামক জায়গায় অবতরণ কোন (জরুরী) বিষয় নয়। এতো একটি স্থান, যে জায়গায় রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) অবতরণ করেছিলেন। -সহীহ, বুখারী, মুসলিম।