আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ
আল-আবতাহ্’ নামক স্থানে যাত্রাবিরতি সুন্নাত নয়। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - সেখানে এজন্য যাত্রাবিরতি করেন যাতে মদীনার উদ্দেশ্যে তাঁর রওয়ানা করা সহজ হয়। [৩০৬৭] তাহকীক আলবানীঃ সহীহ।
ইবনু আব্বাস ও আইশা (রাঃ) থেকে বর্নিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাওয়াফে যিয়ারাতরাত পর্যন্ত বিলম্ব করেছেন। শাজ, ইবনু মাজাহ (৩০৫৯)।