সহিহ বুখারী অঃ->হজ্জ বাব->জামারায় সাতটি কঙ্কর নিক্ষেপ। হাঃ-১৭৪৮

আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি জামারাতুল কুবরা বা বড় জামারার কাছে গিয়ে বায়তুল্লাহকে বামে ও মিনাকে ডানে রেখে সাতটি কঙ্কর নিক্ষেপ করেন। আর বলেন, যাঁর প্রতি সূরা আল-বাকারাহ নাযিল হয়েছে তিনিও এরূপ কঙ্কর মেরেছেন। (১৭৪৭) (আঃপ্রঃ ১৬২৬, ইঃফাঃ১৬৩৪)


সহিহ বুখারী অঃ->হজ্জ বাব->বাইতুল্লাহকে বাম দিকে রেখে জামারায়ে ‘আকাবায় কঙ্কর নিক্ষেপ। হাঃ-১৭৪৯

‘আবদূর রাহমান ইব্‌নু ইয়াযীদ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি ইব্‌নু মাস’ঊদ (রাঃ)-এর সঙ্গে হজ্জ আদায় করলেন। তখন তিনি বায়তুল্লাহকে নিজের বামে রেখে এবং মিনাকে ডানে রেখে জামারাকে সাতটি কঙ্কর নিক্ষেপ করতে দেখেছেন। এরপর তিনি বললেন, এ তাঁর দাঁড়াবার স্থান যাঁর প্রতি সূরা বাকারা নাযিল হয়েছে। (১৭৪৭) (আঃপ্রঃ ১৬২৭, ইঃফাঃ১৬৩৫)


সুনানে আবু দাউদ অঃ->হজ্জ বাব->জামরাতে কংকর মারা হাঃ-১৯৭৪

ইবনু মাসঊদ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, তিনি জামরাতুল কুবরার নিকটবর্তী হয়ে বায়তুল্লাহকে তার বামদিকে এবং মিনাকে তার ডান দিকে রেখে জামরাতে সাতটি কংকর মারলেন এবং বললেনঃ যাঁর উপর সুরাহ আল-বাক্বারাহ অবতীর্ণ হয়েছে তিনি এভাবেই (কংকর) নিক্ষেপ করেছেন। [১৯৭৪]


সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->যে স্থান থেকে জামরাতুল আকাবায় কংকর মারা হয় হাঃ-৩০৭১

আবদুর রহমান ইবন ইয়াযীদ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন: আবদুল্লাহ (রাঃ) জামরায় সাতটি কংকর মারেন। তিনি বায়তুল্লাহকে তার বামদিকে রাখেন এবং আরাফাকে রাখেন তার ডান দিকে এবং তিনি বলেন : যার উপর সূরা বাকারা নাযিল হয়েছে, তিনি এ স্থানে দাড়িয়েই কংকর মেরেছেন। আবু আবদুর রহমান (রহঃ) বলেন, ইবন আবু আদী ব্যতীত অন্য কেউ এ হাদীসে মানসূর-এর নাম উল্লেখ করেছেন বলে আমার জানা নেই। আল্লাহ তা'আলাই অধিক জ্ঞাত।