সহিহ মুসলিম অঃ->সালাত বাব->ফাজরের সলাতের কিরাআত হাঃ-৯২২

মুহাম্মাদ ইবনু জুবায়র ইবনু মুত‘ইম (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, তিনি (জুবায়র) বলেন, আমি রসূলুল্লাহ-কে মাগরিবের সলাতে সূরাহ্‌ আত্‌ তুর পাঠ করতে শুনেছি। (ই.ফা. ৯১৭, ই.সে. ৯২৯)


সহিহ মুসলিম অঃ->মুসাফিরদের সালাত ও তার কসর বাব->সফরে দু' ওয়াক্তের সলাত একত্রে (এক ওয়াক্তে) আদায় জায়িয হাঃ-১৫০৬

'আবদুল্লাহ ইবনু 'উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, কোন সফরে দ্রুত চলতে হলে রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাগরিব এবং 'ইশার সলাত একসাথে আদায় করতেন। (ই.ফা. ১৪৯১, ই.সে. ১৪৯৯)


সহিহ মুসলিম অঃ->মুসাফিরদের সালাত ও তার কসর বাব->আবাসে দু' ওয়াক্তের সলাত একত্রে আদায় হাঃ-১৫১৩

'আবদুল্লাহ ইবনু 'আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ভীতিকর অবস্থা কিংবা সফররত অবস্থা ছাড়াই এবং 'আস্‌রের সলাত একসাথে এবং মাগরিব ও 'ইশার সলাত একসাথে আদায় করেছেন। (ই.ফা. ১৪৯৮, ই.সে. ১৫০৭)


সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->কুবা মাসজিদের ফাযীলাত এবং তাতে সলাত আদায় ও তা যিয়ারাতের ফাযীলাত হাঃ-৩২৮৪

‘আব্দুল্লাহ ইবনু দীনার (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি ‘আব্দুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)-কে বলতে শুনেছেন যে, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বাহনে চড়ে এবং পদব্রজে কুবায় আসতেন। [৪৪] (ই.ফা. ৩২৫৯, ই.সে. ৩২৫৬)


সুনান নাসাঈ অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->মুযদালিফায় মাগরিব ও ইশা একত্রে আদায় করা হাঃ-৬০৭

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মুযদালিফাতে মাগরিব ও ইশা (একত্রে) আদায় করেছেন।


সুনানে আবু দাউদ অঃ->হজ্জ বাব->মুযদালিফায় সলাত আদায় হাঃ-১৯২৬

আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মুযদালিফায় মাগরিব এবং ‘ইশার সলাত একত্রে আদায় করেছেন। [১৯২৬]