সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->সে (আরাফার) দিন তালবিয়া পাঠ করা হাঃ-৩০০১

মুহাম্মাদ ইব্‌ন আবূ বকর আস-সাকাফী (রহঃ) থেকে বর্নিতঃ

আমি আরাফার (দিনের) ভোরে আনাস (রাঃ) -কে জিজ্ঞাসা করলাম : এই দিনে তালবিয়া সম্পর্কে আপনার কী অভিমত? তিনি বললেন : এ সফরে আমরা রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে এবং তাঁর সাহাবীদের সঙ্গে সফর করি, তাঁদের মধ্যে কেউ তালবিয়া পাঠ করতেন, আর কেউ তাকবীর বলতেন। তাঁদের মধ্যে কেউ তার সাথীর (প্রতিপক্ষের) কাজে আপত্তি করত না।