আমর ইব্ন দীনার (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন : আমি ইব্ন উমর (রাঃ) -কে বলতে শুনেছি : রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মক্কায় আগমন করার পর সাতবার কা'বা তাওয়াফ করেন। পরে মাকামে ইবরাহীমের পেছনে দাঁড়িয়ে দু'রাক'আত সালাত আদায় করেন। তারপর যে দরজা দিয়ে লোক বের হয়, সে দরজা দিয়েই তিনি সাফার দিকে বের হন এবং সাফা ও মারওয়ার সাঈ করেন। শু'বা (রাঃ) বলেন : আইউব (রহঃ) আমর ইব্ন দীনার (রহঃ) সুত্রে আমার কাছে বর্ণনা করেন যে, ইব্ন উমর (রাঃ) একে সুন্নত (বিধিবদ্ধ নিয়ম) বলে আখ্যায়িত করেছেন।