সুনানে আবু দাউদ অঃ->হজ্জ বাব->মাক্কাহ্‌য় প্রবেশ করা হাঃ-১৮৬৭

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যুল-হুলাইফার বৃক্ষের পথ দিয়ে মাক্কাহ হতে বের হতেন এবং যুল-হুলাইফার মু‘আররাসের (মাসজিদের) পথে প্রবেশ করতেন। [১৮৬৭]


সুনানে ইবনে মাজাহ অঃ->হজ্জ বাব->মক্কায় প্রবেশ। হাঃ-২৯৪০

ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূ্লুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উচ্চ ভূমি দিয়ে মক্কায় প্রবেশ করতেন এবং যখন বের হতেন তখন নিম্ন ভূমি দিয়ে বের হতেন। [২৯৪০] তাহকীক আলবানীঃ সহীহ।