‘আবদুর রহমান ইব্নু ‘আওফ (রাঃ) থেকে বর্নিতঃ
যে বছর ‘উমার (রাঃ) শেষবারের মত হজ্জ আদায় করেন সে বছর তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর সকল স্ত্রীকে হজ্জ আদায় করার অনুমতি দিয়েছিলেন এবং তাঁদের সাথে ‘উসমান ইব্নু ‘আফফান (রাঃ) এবং ‘আবদুর রহমান ইব্নু ‘আওফ (রাঃ)- কে প্রেরণ করেছিলেন।