সুনানে আবু দাউদ অঃ->শপথ ও মানত বাব->নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কসমের ধরন হাঃ-৩২৬৪

আবূ সাঈদ আল-খুদরী (রা:) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন গুরুত্ব সহকারে শপথ করতেন, তখন বলতেনঃ “লা ওয়াল্লাযী নাফসু আবিল ক্বাসিমে বিয়াদিহ”। দুর্বলঃ মিশকাত (৩৪২২), যঈফ আল-জামি’উস সাগীর (৪৩২৮)।


সুনানে ইবনে মাজাহ অঃ->কাফফারা সমূহ বাব->রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যে সকল শব্দে শপথ করতেন। হাঃ-২০৯০

রিফাআহ আল-জুহানী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) শপথ করলে বলতেনঃ সেই সত্তার শপথ যাঁর হাতে মুহাম্মাদের প্রাণ। [২০৯০]


সুনানে ইবনে মাজাহ অঃ->কাফফারা সমূহ বাব->রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যে সকল শব্দে শপথ করতেন। হাঃ-২০৯১

রিফাআহ বিন আরাবাহ আল-জুহানী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যে শব্দ দ্বারা শপথ করতেন তা ছিলঃ আমি আল্লাহর নিকট সাক্ষ্য দিচ্ছি; সেই সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ। [২০৯১]