সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->উমরায় চুল খাটো করা হাঃ-২৯১৫

আবূ নায্রাহ্ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)-এর নিকট উপস্থিত ছিলাম। এ সময় এক ব্যক্তি তার নিকট উপস্থিত হয়ে বলল, (তামাত্তু’ হাজ্জ ও মুত্’আহ্ বিবাহ) সম্পর্কে ইবনু ‘আব্বাস ও ইবনু যুবায়র (রাঃ)-এর মধ্যে মতবিরোধ চলছে। জাবির (রাঃ) বললেন, আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে তা করেছি। এরপর ‘উমার (রাঃ) আমাদের তা করতে নিষেধ করেন। অতএব আমরা আর কখনও তা করিনি। (ই.ফা. ২৮৯১, ই.সে. ২৮৯০)