সুনানে আবু দাউদ অঃ->হজ্জ বাব->হাজ্জে কিরান হাঃ-১৮০২

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

মু‘আবিয়াহ ইবনু আবূ সুফিয়ান (রাঃ) তাকে জানিয়েছেন যে, তিনি বলেছেন, আমি মারওয়ার পাশে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর চুল কাঁচি দিয়ে ছোট করে দিয়েছিলাম অথবা তিনি বলেছেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে মারওয়াতে কাঁচি দ্বারা তাঁর চুল ছাঁটতে দেখেছি। [১৮০২] সহীহ : বুখারী ও মুসলিম। তবে বুখারীতে তার এ কথাটি নেই : (আরবি)। এটাই অধিক বিশুদ্ধ।


সুনানে আবু দাউদ অঃ->হজ্জ বাব->হাজ্জে কিরান হাঃ-১৮০৩

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

মু‘আবিয়াহ (রাঃ) তাকে বলেছেন, আপনি কি জানেন, মারওয়ার উপর এক বেদুঈনের কাঁচি দ্বারা আমি রাসূলুল্লাহ্‌র (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হাজ্জের সময় তাঁর চুল ছোট করেছিলাম। [১৮০৩] সহীহ : তার একথাটি বাদে : “তাঁর হাজ্জের সময়।” কেননা তা শায।


সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->উমরা আদায়কারী কোথায় চুল কাটবে? হাঃ-২৯৮৭

ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর একবারের উমরায় মারওয়া পাহাড়ের উপরে তাঁর চুল কাঁচি দিয়ে কেটেছেন।


সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->উমরা আদায়কারী কোথায় চুল কাটবে? হাঃ-২৯৮৮

ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : আমি মারওয়ায় রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর চুল কেটেছি এক বেদুইনের কাঁচি দিয়ে।