জামে' আত-তিরমিজি অঃ->তাফসীরুল কুরআন বাব->সূরা আল-আন’আম হাঃ-৩০৭২

আবূ হুরাইরাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

নাবী (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তিনটি নিদর্শন যখন প্রকাশিত হবে “তখন কারো ঈমান আনয়নে কোন উপকারে আসবে না - যারা ইতিপূর্বে ঈমান আনেনি বা যারা নিজেদের ঈমান মতো নেক ‘আমাল করেনি” (সূরা আন’আম ১৫৮)। সেই তিনটি নিদর্শন হল দাজ্জাল, দাব্বাতুল আরয ও পশ্চিম দিগন্ত হতে সূর্যোদয়। সহীহ : মুসলিম (১/৯৫-৯৬)।