সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->(কা’বা শরীফে) প্রথম এসেই কিরূপে তাওয়াফ করবে এবং হাজরে আসওয়াদকে চুম্বন করতে তার কোন দিক থেকে আরম্ভ করবে? হাঃ-২৯৩৯

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন মক্কায় শুভাগমন করলেন, তখন তিনি প্রথমে মসজিদে (হারামে) প্রবেশ করে হাজরে আসওয়াদকে চুম্বন করলেন। এরপর এর ডান দিকে গেলেন এবং তিনবার রমল করলেন এবং চারবার স্বাভাবিকভাবে হেঁটে তাওয়াফ করলেন। পরে মাকামে ইবরাহীমে গমন করে বললেন, “তোমরা মাকামে ইবরাহীমকে সালাতের স্থানরূপে গ্রহন কর।” (২:১২৫) এরপর তিনি দুই রাক’আত সালাত আদায় করলেন। এ সময় মাকামে ইবরাহীম তাঁর ও বায়তুল্লাহর মধ্যস্থলে ছিল। তারপর তিনি দুই রাক’আত সালাত আদায়ের পর বায়তুল্লাহয় গিয়ে হাজরে আসওয়াদকে চুম্বন করেন, তারপর তিনি সাফার দিকে গমন করেন।