সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->ভাগে কুরবানী দেয়া জায়িয এবং একটি উট অথবা গরুতে সাতজন পর্যন্ত শারীক হওয়া যায় হাঃ-৩০৭৭

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা হাজ্জের ইহরাম বেঁধে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে রওনা হলাম। তিনি আমাদেরকে প্রতিটি উট বা গরু সাতজনে মিলে কুরবানী করার নির্দেশ দিলেন। (ই.ফা. ৩০৫২, ই.সে. ৩০৪৯)