সহিহ বুখারী অঃ->‘উমরাহ্‌ বাব->কষ্ট অনুপাতে ‘উমরা’র আজর (নেকী)। হাঃ-১৭৮৭

আসওয়াদ (রহঃ) থেকে বর্নিতঃ

‘আয়িশা (রাঃ) বললেন, হে আল্লাহ্‌র রসূল! সাহাবীগণ ফিরছেন দু’টি নুসূক (অর্থাৎ হজ্জ এবং উমরাহ্‌) পালন করে আর আমি ফিরছি একটি নুসূক (শুধু হজ্জ) আদায় করে। তাঁকে বলা হল, অপেক্ষা কর। পরে যখন তুমি পবিত্র হবে তখন তান‘ঈমে গিয়ে ইহ্‌রাম বাঁধবে এরপর অমুক স্থানে আমাদের কাছে আসবে। এ ‘উমরা (এর সওয়াব) হবে তোমার খরচ বা কষ্ট অনুপাতে।