আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে (যিলকাদ মাস শেষে) যিলহিজ্জার চাঁদ সামনে রেখে বের হলাম। রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ যে হজ্জের ইহ্রাম বাঁধতে চায়, সে যেন (হজ্জের) ইহ্রাম বেঁধে। আর যে উমরার ইহ্রাম বাঁধতে চায়, সে যেন উমরার ইহ্রাম বাঁধে।