সহিহ বুখারী অঃ->গোসল বাব->খুশবু লাগিয়ে গোসল করার পর খুসবুর আসর থেকে গেলে। হাঃ-২৭১

‘আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি যেন এখনো দেখছি, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর ইহ্‌রাম অবস্থায় তাঁর সিঁথিতে খুশবুর ঔজ্জ্বল্য রয়েছে। (১৫৩৮, ৫৯১৮, ৫৯২৩; মুসলিম ১৫/৭, হাঃ ১১৯০, আহমাদ ২৫৮৩৩) (আধুনিক প্রকাশনীঃ ২৬৪, ইসলামী ফাউন্ডেশনঃ ২৬৯)


সহিহ বুখারী অঃ->পোশাক-পরিচ্ছদ বাব->মাথার চুল মাথার মাঝখানে দু’ভাগে ভাগ করা। হাঃ-৫৯১৮

আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মুহরিম অবস্থায় সিঁথিতে যে খুশবু ব্যবহার করতেন, আমি যেন তাঁর ঔজ্জ্বল্য এখনও দেখতে পাচ্ছি। ‘আবদুল্লাহ বলেছেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সিঁথিতে অর্থাৎ ‘মাফারিক’ শব্দের পরিবর্তে তিনি ‘মাফরাক’ শব্দ বলেছেন।(আধুনিক প্রকাশনী- ৫৪৮৫, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৮০)


সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->ইহরাম অবস্থায় মুহরিম ব্যাক্তির সুগন্ধি ব্যবহার হাঃ-২৭২২

‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি যেন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর মাথার সিঁথিতে কস্তুরীর ঔজ্জ্বল্য দেখতে পাচ্ছি, অথচ তিনি তখন ইহরাম অবস্থায় ছিলেন। রাবী খালাফের বর্ণনায়, ‘তিনি তখন ইহরামাবস্থায় ছিলেন’ কথার উল্লেখ নেই। তবে তাঁর বর্ণনায় আছে, “এটা তাঁর ইহরামের সময়কার সুগন্ধি।” (ই.ফা. ২৬৯৯, ই.সে. ২৬৯৮)


সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->ইহরাম অবস্থায় মুহরিম ব্যাক্তির সুগন্ধি ব্যবহার হাঃ-২৭২৩

‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি যেন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর মাথার সিঁথিতে কস্তূরীর ঔজ্জ্বল্য দেখতে পাচ্ছি, তিনি তখন তালবিয়াহ্ পাঠ করছিলেন। (ই.ফা. ২৭০০, ই.সে. ২৬৯৯)


সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->ইহরাম অবস্থায় মুহরিম ব্যাক্তির সুগন্ধি ব্যবহার হাঃ-২৭২৬

‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি যেন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর মাথার সিঁথিতে তাঁর ইহরামের অবস্থায় সুগন্ধির ঔজ্জ্বল্য দেখতে পাচ্ছি। (ই.ফা. ২৭০৩, ই.সে. ২৭০২)


সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->ইহরাম অবস্থায় মুহরিম ব্যাক্তির সুগন্ধি ব্যবহার হাঃ-২৭২৭

‘আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি যেন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সিঁথিতে তাঁর ইহরামের অবস্থায় সুগন্ধির ঔজ্জ্বল্য দেখেছি। (ই.ফা. ২৭০৪, ই.সে. ২৭০৩)


সুনানে আবু দাউদ অঃ->হজ্জ বাব->ইহরাম বাঁধার সময় সুগন্ধি মাখা হাঃ-১৭৪৬

‘আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, ইহরাম অবস্থায় রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যে সুগন্ধি ব্যবহার করতেন, তাঁর সিঁথির চাকচিক্য যেন আমি এখনও দেখছি। [১৭৪৬]


সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->ইহ্’রামের সময় তাল্‌বীদ করা। [১] হাঃ-২৬৯৩

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেছেনঃ যেন আমি এমনও দেখছি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মাথার সুগন্ধির দীপ্তি, যখন তিনি ছিলেন মুহরিম। আহমাদ ইব্‌ন নাসর (রহঃ) তাঁর বর্ণনায় বলেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মাথার সিঁথিতে কস্তুরীর দীপ্তি (দেখতে পাচ্ছি)।


সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->ইহ্’রামের সময় তাল্‌বীদ করা। [১] হাঃ-২৬৯৪

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মাথায় মধ্যস্থলে (সিঁথিতে) সুগন্ধির দীপ্তি ছিল, তখন তিনি মুহরিম (ইহরাম অবস্থায়) ছিলেন।


সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->সুগন্ধির স্থান হাঃ-২৬৯৫

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

আমি যেন দেখছি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মাথায় সুগন্ধির দীপ্তি, তখন তিনি মুহ্‌রিম ছিলেন।


সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->সুগন্ধির স্থান হাঃ-২৬৯৭

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি যেন দেখছি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মাথার সিঁথিতে সুগন্ধির দীপ্তি, অথচ তিনি মুহরিম ছিলেন।