ইব্নু ‘উমর (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মীকাত নির্ধারন করেছেন নাজদবাসীদের জন্য কারনকে, সিরিয়াবাসীদের জন্য জুহ্ফাকে এবং মদীনাবাসীদের জন্য যুল হুলাইফাকে। ইব্নু ‘উমর (রাঃ) বলেন, আমি এগুলো নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে শুনেছি। আমার কাছে খবর পৌঁছেছে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ইয়ামানের লোকদের মীকাত হচ্ছে ইয়া’লামলাম এবং ইরাকের কথা উল্লেখ করা হল। তখন ইব্নু ‘উমর (রাঃ) বললেন, সে সময় ইরাক ছিল না।(আধুনিক প্রকাশনী- ৬৮৩১, ইসলামিক ফাউন্ডেশন- ৬৮৪৩)