সহিহ বুখারী অঃ->ই’তিকাফ বাব->রমযানের শেষ দশকে ই’তিকাফ এবং ই’তিকাফ সব মসজিদেই করা । হাঃ-২০২৫

'আবদুল্লাহ্‌ ইব্‌নু ‘উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রমযানের শেষ দশকে ই’তিকাফ করতেন।


সুনানে আবু দাউদ অঃ->সওম (রোজা) বাব->ই‘তিকাফ হাঃ-২৪৬৩

উবাই ইবনু কা‘ব (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রমাযান মাসের শেষ দশকে ই‘তিকাফ করতেন। এক বছর তিনি ই‘তিকাফ করতে না পারায় পরবর্তী বছর বিশ দিন ই‘তিকাফ করেছেন।