সহিহ মুসলিম অঃ->কিতাবুস্‌ সিয়াম (রোজা) বাব->মুহার্‌রমের সওমের ফাযীলাত হাঃ-২৬৪৫

আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: রমাযানের সিয়ামের পর সর্বোত্তম সওম হচ্ছে আল্লাহ্‌র মাস মুহাররমের সওম এবং ফরয সলাতের পর সর্বোত্তম সলাত হচ্ছে রাতের সলাত। (ই.ফা. ২৬২২, ই. সে. ২৬২১)


জামে' আত-তিরমিজি অঃ->সালাত (নামায) বাব->রাতের (তাহাজ্জুদ) নামাযের ফযিলত হাঃ-৪৩৮

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ রামাযান মাসের রোযার পর সর্বোৎকৃষ্ট রোযা হল আল্লাহ তা’আলার মাস মুহাররামের রোযা। ফরয নামাযের পর সর্বোৎকৃষ্ট নামায হল রাতের (তাহাজ্জুদের) নামায। সহীহ্। ইবনু মাজাহ-(১৭৪২), মুসলিম।


জামে' আত-তিরমিজি অঃ->কিতাবুল সিয়াম (রোযা) বাব->মুহার্‌রামের রোযা হাঃ-৭৪০

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ রমযান মাসের রোযার পরে আল্লাহ্‌ তা’আলার মাস মুহার্‌রামের রোযাই সবচেয়ে ফাযীলাতপূর্ণ। -সহীহ, ইবনু মা-জাহ (১৭৪২), মুসলিম


সুনান নাসাঈ অঃ->বিতর, তাহাজ্জুদ এবং দিনের নফল সালাত বাব->রাত্রের সালাতের ফযীলত হাঃ-১৬১৩

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, রমযান মাসের পর সর্বোত্তম সাওম হল মুহররম মাসের সাওম (আশুরার সাওম) এবং ফরয সালাতের পর সর্বোত্তম সালাত হল রাত্রের সালাত।