সুনানে আবু দাউদ অঃ->সওম (রোজা) বাব->সারা বছর সওম পালন হাঃ-২৪২৬

আবূ ক্বাতাদাহ (রাঃ) থেকে বর্নিতঃ

এই সানাদে পূর্বোক্ত হাদীস বর্ণিত। তাতে অতিরিক্ত রয়েছেঃ তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! সোমবার ও বৃহস্পতিবার সওম পালনের ব্যাপারে আপনার কি অভিমত? তিনি বললেনঃ ঐ দিন আমি জন্মগ্রহন করেছি এবং ঐ দিনই আমার উপর কুরআন অবতীর্ণ হয়েছে।