সহিহ বুখারী অঃ->সাওম বাব->রমযানের কাযা কখন আদায় করতে হবে? হাঃ-১৯৫০

‘আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমার উপর রমযানের যে কাযা হয়েছে তা পরবর্তী শা’বান ব্যতীত আমি আদায় করতে পারতাম না। ইয়াহইয়া (রাঃ) বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ব্যস্ততার কারণে কিংবা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে ব্যস্ততার কারণে।


সুনানে আবু দাউদ অঃ->সওম (রোজা) বাব->রমযানের ক্বাযা সওম আদায়ে বিলম্ব করা হাঃ-২৩৯৯

‘আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

যদি আমার উপর রমযানের ক্বাযা সওম থাকতো, তাহলে শা‘বান মাস আসার আগে আমি তা আদায় করতে সক্ষম হতাম না।