সহিহ বুখারী অঃ->সাওম বাব->জুমু’আর দিনে সওম করা । যদি জুমু’আর দিনে সওম পালনরত অবস্থায় ভোর হয় তবে তার উচিত সওম ছেড়ে দেয়া । অর্থাৎ যদি এর আগের দিনে সওম পালন না করে থাকে এবং পরের দিনে সওম পালনের ইচ্ছা না থাকে । হাঃ-১৯৮৫

আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি যে, তোমাদের কেউ যেন শুধু জুমু’আর দিনে সওম পালন না করে কিন্তু তার পূর্বে একদিন অথবা পরের দিন (যদি পালন করে তবে জুমু’আর দিনে সওম পালন করা যায়)।


সুনানে আবু দাউদ অঃ->সওম (রোজা) বাব->শুধু জুমু’‘আহর দিনকে সওম পালনের জন্য নির্দিষ্ট করা নিষেধ হাঃ-২৪২০

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কেউ যেন কেবল জুমু’‘আহর দিন সওম না রাখে। (রাখতে চাইলে) জুমু’‘আহর আগে অথবা পরের দিনও যেন সওম রাখে।


জামে' আত-তিরমিজি অঃ->কিতাবুল সিয়াম (রোযা) বাব->শুধুমাত্র জুমু’আর দিন রোযা পালন করা মাকরূহ্‌ হাঃ-৭৪৩

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের মাঝে কোন ব্যক্তি যেন শুধুমাত্র জুমু’আর দিনে রোযা না রাখে জুমু’আর আগের দিন বা পরের দিন রোযা না রেখে। -সহীহ্‌ ইবনু মা-জাহ (১৭২৩), বুখারী, মুসলিম