সহিহ বুখারী অঃ->সাওম বাব->কুরবানীর দিবসে সওম হাঃ-১৯৯৪

যিয়াদ ইব্‌নু জুবাইর (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, এক ব্যক্তি এসে (‘আবদুল্লাহ) ইব্‌নু ‘উমার (রাঃ)- কে বলল যে, এক ব্যক্তি কোন এক দিনের সওম পালন করার মানত করেছে, আমার মনে হয় সে সোমবারের কথা বলেছিল। ঘটনাক্রমে ঐ দিন ঈদের দিন পড়ে যায়। ইব্‌নু ‘উমার (রাঃ) বললেন, আল্লাহ্‌ তা’আলা মানত পুরা করার নির্দেশ দিয়েছেন আর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এই (ঈদের) দিনে সওম পালন করতে নিষেধ করেছেন।