সহিহ বুখারী অঃ->সাওম বাব->কেউ যদি দিনের বেলা সওমের নিয়ত করে । হাঃ-১৯২৪

সালমা ইব্‌নু আকওয়া (রহঃ) থেকে বর্নিতঃ

আশূরার দিন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক ব্যক্তিকে এ বলে লোকদের মধ্যে ঘোষণা দেয়ার জন্য পাঠালেন যে, যে ব্যক্তি খেয়ে ফেলেছে সে যেন পূর্ণ করে নেয় অথবা বলেছেন, সে যেন সওম আদায় করে নেয় আর যে এখনো খায়নি সে যেন আর না খায়।