সুনানে ইবনে মাজাহ অঃ->সিয়াম বা রোজা বাব->আশূরার দিনের রোযা হাঃ-১৭৩৬

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ আমি আগামী বছর বেঁচে থাকলে অবশ্যই (মুহাররমের) নবম তারিখে সিয়াম রাখবো। ইবনু আবূ যি’ব-এর বর্ণনায় আরো আছেঃ তাঁর থেকে আশূরার সিয়াম চলে যাওয়ার আশঙ্কায় (তিনি এ কথা বলেন)। [১৭৩৬]