সহিহ বুখারী অঃ->সাওম বাব->‘আশুরার দিনে সওম করা । হাঃ-২০০৬

ইব্‌নু আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- কে ‘আশূরার দিনের সওমের উপরে অন্য কোন দিনের সওমকে প্রাধান্য প্রদান করতে দেখিনি এবং এ মাস অর্থাৎ রমযান মাস (এর উপর অন্য মাসের গুরুত্ব প্রদান করতেও দেখিনি)।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->নবী (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাওম (রোযা), তাঁর উপর আমার মাতা পিতা উৎসর্গিত হোক হাঃ-২৩৭০

উবায়দুল্লাহ (রহঃ) থেকে বর্নিতঃ

ইব্‌ন আব্বাস (রাঃ)-কে যখন আশুরার সাওম (রোযা) সস্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি তাকে বলতে শুনেছেনঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রমযান মাসের ও আশুরার সাওম (রোযা) ব্যতীত অন্য কোন দিনের সাওম (রোযা)-কে অন্য দিনের সাওমের (রোযার) উপর গুরত্ব দিয়েছেন বলে আমার জানা নেই।