সহিহ মুসলিম অঃ->কিতাবুস্‌ সিয়াম (রোজা) বাব->‘আশুরা দিবসে সিয়াম পালন করা হাঃ-২৫৩৪

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

আশূরার দিন সম্পর্কে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট আলোচনা করা হলে তিনি বললেন, এ দিনে জাহিলী যুগে লোকেরা সিয়াম পালন করত। তোমাদের মধ্যে যে এ দিনে সিয়াম পালন করতে আগ্রহী, সে এ দিনে সিয়াম পালন করতে পারে। আর যে অপছন্দ করে, সে ছেড়ে দিতে পারে। (ই.ফা. ২৫১১, ই.সে. ২৫১০)


সহিহ মুসলিম অঃ->কিতাবুস্‌ সিয়াম (রোজা) বাব->‘আশুরা দিবসে সিয়াম পালন করা হাঃ-২৫৩৭

‘আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট ‘আশূরার দিবস সম্পর্কে কথা তোলা হলে তিনি বললেন, এ দিনে জাহিলী যুগে লোকেরা সিয়াম পালন করত। যার ইচ্ছা সে এ দিনে সওম পালন করবে, আর যার ইচ্ছা সে এ দিনে সওম পালন করবে না। (ই.ফা. ২৫১৪, ই.সে. ২৫১৩)


সুনানে ইবনে মাজাহ অঃ->সিয়াম বা রোজা বাব->আশূরার দিনের রোযা হাঃ-১৭৩৭

আবদুল্লাহ বিন উমার (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট আশূরার দিন সম্পর্কে আলোচনা করা হলো। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, জাহিলী যুগে লোকেরা এ দিন সিয়াম রাখতো। অতএব তোমাদের কেউ এ দিন সিয়াম রাখতে আগ্রহী হলে রাখতে পারে এবং কেউ অনাগ্রহী হলে নাও রাখতে পারে। [১৭৩৭]