সহিহ মুসলিম অঃ->কিতাবুস্‌ সিয়াম (রোজা) বাব->‘আশুরা দিবসে সিয়াম পালন করা হাঃ-২৫২৭

‘আয়িশাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, কুরায়শরা জাহিলী যুগে ‘আশূরার দিন সিয়াম পালন করত। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-ও এ দিন সওম পালন করতেন। এরপর যখন তিনি মাদীনায় হিজরত করলেন, তখনও তিনি ‘আশূরার সওম পালন করেছেন এবং লোকদেরকেও তা পালন করার নির্দেশ দিয়েছেন। এরপর যখন রমাযানের সিয়ামকে ফরয করা হলো, তখন যার ইচ্ছা, সে ‘আশূরা সওম পালন করত আর যার ইচ্ছা, সে তা ছেড়ে দিত। (ই.ফা. ২৫০৪, ই.সে. ২৫০৩)


সুনানে আবু দাউদ অঃ->সওম (রোজা) বাব->আশূরার দিন সওম পালন হাঃ-২৪৪৩

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আশূরা এমন দিন ছিলো যে, জাহিলী যুগে আমরা এ দিন সওম পালন করতাম। অতঃপর রমাযান মাসের সওম ফারয করা হলে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ এটি আল্লাহর দিনসমূহের একটি দিন। কাজেই যার ইচ্ছা সওম রাখুক, আর যার ইচ্ছা তা ত্যাগ করুক।