সহিহ মুসলিম অঃ->কিতাবুস্‌ সিয়াম (রোজা) বাব->হাজীদের জন্য ‘আরাফার দিন ‘আরাফার ময়দানে সিয়াম পালন না করা মুস্তাহাব হাঃ-২৫২৬

নাবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)-এর সহধর্মিণী মায়মূনাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, লোকেরা আরাফার দিন নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)-এর সওম পালন করার ব্যাপারে সন্দেহ প্রকাশ করলেন। এরপর মায়মূনাহ্ (রাঃ) তাঁর নিকট এক পেয়ালা দুধ পাঠিয়ে দিলেন, এ সময় তিনি ‘মাওকাফ’ এর মধ্যে অবস্থান করছিলেন। তখন তিনি তা পান করে নিলেন। আর লোকেরা তাঁর দিকে তাকিয়ে রইল। (ই.ফা. ২৫০৩, ই.সে. ২৫০২)