সুনানে ইবনে মাজাহ অঃ->সিয়াম বা রোজা বাব->সফররত অবস্থায় সিয়াম রাখা। হাঃ-১৬৬৩

আবূ দারদা’ (রাঃ) থেকে বর্নিতঃ

আমরা প্রচণ্ড গরমের মৌসুমে রসূলূল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে এক সফরে প্রচণ্ড খরতাপের শিকার হলাম। গরমের তীব্রতার কারণে লোকেরা তাদের হাত মাথার উপর রাখছিল। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এবং আবদুল্লাহ বিন রাওয়াহাহ (রাঃ) ব্যতীত দলের মধ্যে আর কেউ রোযাদার ছিলো না। [১৬৬৩]