সুনানে ইবনে মাজাহ অঃ->ভূমিকা বাব->রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর হাদীস বর্ণনায় সতর্কতা অবলম্বন করা হাঃ-২৬

ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

(আবদুল্লাহ বিন আবু সাফার) বলেন, আমি (আমির বিন শুরাহীল) আশ-শা’বীকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমি ইবনু উমার (রাঃ) এর সাথে একটি বছর যাবত উঠাবসা করেছি, কিন্তু আমি তাকে কখনও রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বরাতে কিছুই বর্ণনা করতে শুনিনি। [২৬]