সহিহ বুখারী অঃ->সাওম বাব->সায়িমের গোসল করা । হাঃ-১৯৩১

আবূ বাকর ইব্‌নু আবদুর রহমান (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি আমার পিতার সঙ্গে রওয়ানা হয়ে ‘আয়িশাহ (রাঃ)-এর নিকট পৌঁছলাম। তিনি বললেন, আমি আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি, তিনি ইহতিলাম ব্যতীত স্ত্রী সহবাসের কারণে জুনুবী অবস্থায় সকাল পর্যন্ত থেকেছেন এবং এরপর সওম পালন করেছেন।


সহিহ বুখারী অঃ->সাওম বাব->সায়িমের গোসল করা । হাঃ-১৯৩২

আবূ বাকর ইব্‌নু আবদুর রহমান (রাঃ) থেকে বর্নিতঃ

অতঃপর আমরা উম্মু সালামাহ (রাঃ)-এর নিকট গেলাম। তিনিও অনুরূপ কথাই বললেন।


সুনানে আবু দাউদ অঃ->সওম (রোজা) বাব->যে ব্যাক্তি রমাযান মাসে নাপাক অবস্থায় ভোর করে হাঃ-২৩৮৮

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর স্ত্রী ‘আয়িশাহ ও উম্মু সালামাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তারা উভয়ে বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রমাযান মাসে নাপাক অবস্থায় ভোরে উপনীত হতেন। বর্ণনাকারী ‘আব্দুল্লাহ আল-আযরামী তার হাদিসে বলেন, তিনি রমযানের রাতে স্বপ্ন দোষের কারনে নয় বরং সহবাসজনিত নাপাক অবস্থায় সওম পালন করতেন।