সহিহ মুসলিম অঃ→কিতাবুস্‌ সিয়াম (রোজা) বাব→জানাবাত অবস্থায় কারো প্রভাত হলে তার সওম শুদ্ধ হবে হাঃ-২৪৮১

আবূ বাক্‌র (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদা মারওয়ান তাকে উম্মু সালামাহ্‌ (রাঃ)-এর নিকট পাঠালেন ঐ ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করার জন্য যার জানাবাতের অবস্থায় ভোর হলো, সে সওম পালন করতে পারবে কি? তিনি বললেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ইহতিলাম ব্যতিরেকে স্ত্রী সহবাসের কারণে গোসল ফরয হওয়া অবস্থায় ভোর হতো। এরপর তিনি সওম ভঙ্গও করতেন না এবং সওমের কাযাও করতেন না। (ই.ফা. ২৪৫৮, ই.সে. ২৪৫৭)


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...