সুনানে আবু দাউদ অঃ->হজ্জ বাব->হাজ্জে তাওয়াফে ইফাদা (যিয়ারাত) হাঃ-২০০০

আয়িশাহ ও ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুরবানীর দিন তাওয়াফকে রাত পর্যন্ত বিলম্বিত করেছেন। [২০০০] দুর্বল : যঈফ ইবনু মাজাহ (৬৫৪), মিশকাত (২৬৭২), ইরওয়া (১০৭০), যঈফ সুনান আত-তিরমিযী (১৫৯/৯২৯) এ শব্দে : “তাওয়াফে যিয়ারাহ।”


সুনানে আবু দাউদ অঃ->সওম (রোজা) বাব->সওম পালনকারী নিজের থুথু গিললে হাঃ-২৩৮৬

‘আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সওম পালন অবস্থায় তাকে চুমু দিতেন এবং তাঁর জিহ্বাও চুষতেন। ইবনুল আ‘রাবী বলেন, আমি ইমাম আবূ দাঊদ (রহঃ) থেকে জানতে পেরেছি, তিনি বলেছেন, এ হাদীসের সানাদ যথাথ নয়। [২৩৮৬] দুর্বলঃ মিশকাত (২০০৫)।