সহিহ মুসলিম অঃ->মসজিদ ও সালাতের স্থানসমূহ বাব->‘ইশার সময় ও তাতে বিলম্ব করা হাঃ-১৩৩৯

জাবির ইবনু সামুরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইশার সলাত দেরী করে আদায় করতেন। (ই.ফা.১৩২৬, ই.সে.১৩৩৮)


সহিহ মুসলিম অঃ->কিতাবুস্‌ সিয়াম (রোজা) বাব->কামোদ্দীপনা যাকে নাড়া দেয় না, সওমের অবস্থায় স্ত্রীকে চুমু দেয়া তার জন্য হারাম নয় হাঃ-২৪৭৪

‘আয়িশাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রমাযান মাসে সওমের অবস্থায় নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর স্ত্রীদেরকে চুমু দিতেন। (ই.ফা. ২৪৫১, ই.সে. ২৪৫০)


সহিহ মুসলিম অঃ->কিতাবুস্‌ সিয়াম (রোজা) বাব->কামোদ্দীপনা যাকে নাড়া দেয় না, সওমের অবস্থায় স্ত্রীকে চুমু দেয়া তার জন্য হারাম নয় হাঃ-২৪৭৬

হাফসাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সওমের অবস্থায় চুমু দিতেন। (ই.ফা. ২৪৫৩, ই.সে. ২৪৫২)


সুনানে আবু দাউদ অঃ->সওম (রোজা) বাব->সওম অবস্থায় স্ত্রীকে চুম্বন করা হাঃ-২৩৮৩

‘আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রামযান মাসে (স্ত্রীদেরকে) চুমু দিতেন।


সুনানে ইবনে মাজাহ অঃ->সিয়াম বা রোজা বাব->রোযাদারের চুমু দেয়া সম্পর্কে হাঃ-১৬৮৩

আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রমজান মাসে চুমা দিতেন। [১৬৮৩]