সুনানে আবু দাউদ অঃ->সওম (রোজা) বাব->সাহারী খাওয়ার গুরুত্ব হাঃ-২৩৪৩

‘আমর ইবনুল ‘আস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমাদের ও আহলে কিতাবের সওমের মধ্যে পার্থক্য হচ্ছে সাহারী খাওয়া।


জামে' আত-তিরমিজি অঃ->কিতাবুল সিয়াম (রোযা) বাব->সাহ্‌রী খাওয়ার ফাযীলাত হাঃ-৭০৯

কুতাইবা থেকে বর্নিতঃ

উপরোক্ত হাদীসটি বর্ণনা করেছেন কুতাইবা লাইস হতে, তিনি মূসা ইবনু আলী হতে, তিনি তার পিতা (আলী) হতে, তিনি আবূ কাইস হতে, তিনি আমর ইবনুল আস (রাঃ)-এর সূত্রে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে। -সহীহ, হিজাবুল মারআতিল মুসলিমা (পৃঃ ৮৮), সহীহ আবূ দাঊদ (২০২৯), মুসলিম


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->আমাদের সাওম (রোযা) এবং আহলে কিতাবের সাওমের মধ্যে পার্থক্য হাঃ-২১৬৬

আমর ইব্‌ন আস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন যে, আমাদের সাওম (রোযা) এবং আহলে কিতাব-এর সাওমের মধ্যে পার্থক্য হল সাহারী খাওয়া। (আমরা সাহারী খাই কিন্তু ইয়াহুদ ও খ্রিস্টানরা তা খায় না)।