সহিহ বুখারী অঃ->সাওম বাব->রমযানের একদিন বা দু’দিন পূর্বে সওম আরম্ভ করবে না । হাঃ-১৯১৪

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা কেউ রমযানের একদিন কিংবা দু’দিন আগে হতে সওম শুরু করবে না। তবে কেউ যদি এ সময় সিয়াম পালনে অভ্যস্ত থাকে তাহলে সে সেদিন সওম পালন করতে পারবে।


সুনানে আবু দাউদ অঃ->সওম (রোজা) বাব->যে ব্যক্তি শা‘বানকে রমাযানের সাথে যুক্ত করে হাঃ-২৩৩৫

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ তোমরা রমাযানের একদিন অথবা দু’দিন পূর্বে সওম রাখবে না। অবশ্য কেউ প্রতি মাসে ঐ তারিখে সওম পালনে অভ্যস্ত হলে সে রাখতে পারে।


সুনানে ইবনে মাজাহ অঃ->সিয়াম বা রোজা বাব->রমজান মাস শুরু হওয়ার আগের দিন সিয়াম রাখা নিষেধ, কিন্তু কারো নিয়মিত সিয়াম রাখতে রাখতে সেদিন পৌঁছলে তার জন্য নয়। হাঃ-১৬৫০

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কেউ যেন রমজান মাসের এক দিন বা দু’দিন আগে সিয়াম রাখা শুরু না করে। তবে যে ব্যক্তি অনবরত সিয়াম রাখতে অভ্যস্ত, সে ঐ দিন সিয়াম রাখতে পারে। [১৬৫০]


জামে' আত-তিরমিজি অঃ->কিতাবুল সিয়াম (রোযা) বাব->রমযান মাস আসার পূর্বক্ষণে রোযা পালন করো না হাঃ-৬৮৫

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা রমযান মাস শুরুর এক দিন বা দু’দিন আগে রোযা পালন করো না। হ্যাঁ, তবে যে লোক অভ্যাসমত রোযা পালন করে সে লোক ঐ দিনে রোযা পালন করতে পারে। -সহীহ্‌, ইবনু মা-জাহ (১৬৫০), বুখারী, মুসলিম


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->সন্দেহযুক্ত দিনে রোযা রাখা হাঃ-২১৯০

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত যে, তিনি বলতেনঃ খবরদার! তোমরা রমযান মাসকে এক অথবা দুই দিনের সাওম (রোযা) পালন দারা অগ্রে নিয়ে আসবে না। হ্যাঁ, ঐ ব্যক্তি যে নিয়মিত সাওম (রোযা) পালন করে, সে ঐদিনও সাওম (রোযা) পালন করতে পারবে।