সহিহ বুখারী অঃ->যাকাত বাব->সদকার প্রকৃতি পরিবর্তিত হলে। হাঃ-১৪৯৫

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

বারীরাহ (রাঃ)-কে সদকাকৃত গোশতের কিছু আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দেয়া হল। তিনি বললেন, তা বারীরাহ’র জন্য সদকা এবং আমাদের জন্য হাদিয়া। আবূ দাঊদ (রহঃ) বললেন যে, শু’বাহ (রহঃ) কাতাদা (রহঃ) সূত্রে আনাস (রাঃ)-এর মাধ্যমে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে হাদীসটি বর্ণনা করেছেন।