আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, হাসান ইব্নু ‘আলী (রাঃ) সদকার একটি খেজুর নিয়ে মুখে দিলেন। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তা ফেলে দেয়ার জন্য ওয়াক ওয়াক (বমির পূর্বের আওয়াজের মত) বললেন। অতঃপর বললেনঃ তুমি কি জান না যে, আমরা সদকা ভক্ষণ করি না!
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ
হাসান ইব্নু ‘আলী (রাঃ) সদাকাহ্র খেজুর হতে একটি খেজুর নিয়ে তা তাঁর মুখে দেন। তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কাখ্-কাখ্ বললেন, তুমি কি জান না যে, আমরা সদকা খাই না।
আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, হাসান ইবনু ‘আলী (রাঃ) যাকাতের খেজুর থেকে একটি খেজুর তুলে মুখে দিলে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ “তুমি থু থু করে ফেলে দাও। তুমি কি জান না আমারা সদাক্বাহ্ বা যাকাত খাই না”। (ই. ফা. ২৩৪১ ই. সে. ২৩৪১)
শু’বাহ্ (রহঃ) থেকে বর্নিতঃ
এ সানাদে উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এতে আছে, “আমাদের জন্য সদাক্বাহ্-যাকাতের মাল হালাল নয়”। (ই. ফা. ২৩৪২ ই. সে. ২৩৪২)