সহিহ বুখারী অঃ->ক্রয়-বিক্রয় বাব->স্বহস্তের উপার্জনে জীবিকা নির্বাহ করা। হাঃ-২০৭৪

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমাদের কারো পক্ষে এক বোঝা লাকড়ি সংগ্রহ করে পিঠে বহন করে নেয়া কারো নিকট চাওয়ার চেয়ে উত্তম। কেউ দিতেও পারে, নাও দিতে পারে।


সহিহ বুখারী অঃ->পানি সেচ বাব->শুকনো জ্বালানী কাঠ ও ঘাস বিক্রয় করা। হাঃ-২৩৭৪

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, কারো নিকট সাওয়াল করা, যাতে সে তাকে কিছু দিতেও পারে ,আবার নাও দিতে পারে, এর চেয়ে পিঠে বোঝা বহন করা (তা বিক্রি করা) উত্তম।


সুনান নাসাঈ অঃ->যাকাত বাব->ভিক্ষা করা হাঃ-২৫৮৪

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তোমাদের কারো এক বোঝা কাঠ সংগ্রহ করে তা নিজ পিঠে বহন করে আনা এবং বিক্রি করা ভিক্ষা করার চেয়ে উত্তম। যে সে কারো কাছে ভিক্ষা চাইবে এবং সে হয়তো তাকে দিবে অথবা দিবে না।