সুনান নাসাঈ অঃ->যাকাত বাব->ভিক্ষা করা হাঃ-২৫৮৫

হামযা ইব্‌ন আবদুল্লাহ্‌ থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি আবদুল্লাহ্ ইব্‌ন উমর (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি সর্বদা ভিক্ষা করে বেড়ায় কিয়ামাতের দিন সে এমন অবস্থায় উপস্থিত হবে যে, তার চেহারায় গোশতের কোন টুকরাই থাকবে না।