আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, আজ তোমাদের মাঝে কে সিয়াম পালনকারী? আবূ বাকর (রাঃ) বললেন, আমি। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, আজ তোমাদের মাঝে কে একটা জানাজাকে অনুসরণ করেছ? আবূ বাকর (রাঃ) বললেন, আমি। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমাদের মাঝে কে একজন মিসকিনকে আজ খাবার দিয়েছ? আবূ বাকর (রাঃ) বললেন, আমি। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, আজ তোমাদের মাঝে কে একজন অসুস্থকে দেখতে গিয়েছ? আবূ বাকর (রাঃ) বললেন, আমি। তারপর রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, যার মধ্যে এ কাজগুলোর সংমিশ্রন ঘটেছে সে জান্নাতে প্রবেশ করবে। (ই.ফা.৫৯৬৬, ই,সে ৬০০৫)